পাওয়ার অফ দোয়া
400৳ Original price was: 400৳.300৳Current price is: 300৳.
- লেখক: আলিয়া উম্মে রাইয়ান
- অনুবাদক: আজমিন আক্তার ইভা
- প্রকাশনী: ইফফাহ পাবলিকেশন্স
- ISBN: 978-984-29407-6-7
- পৃষ্ঠা: 272
- বিষয়: আত্ম উন্নয়ন ও মোটিভেশন
Out of stock
‘দ্য পাওয়ার অফ দোয়া’ বইটিতে সানডে টাইমস বেস্টসেলার লেখক এবং নওমুসলিম আলিয়া উম্ম রায়হান আপনাকে এমন এক ভ্রমণে নিয়ে যাবেন, যেখানে আপনি দেখবেন—কীভাবে ঈমান আর দোয়াকে জীবনের অংশ বানিয়ে নিলে জীবনটাই আমূল বদলে যেতে পারে।
বইটিতে এমন সব মানুষের অনুপ্রেরণাদায়ক সত্য গল্প তুলে ধরা হয়েছে, যারা দোয়াকে আঁকড়ে ধরে জীবনে অলৌকিক সব ফলাফল পেয়েছেন। এই বইটি আপনাকে ‘আল-মুজিব’ বা ‘যিনি সাড়া দেন’—সেই মহান রবের সাথে সম্পর্ক পুনরুজ্জীবিত করতে এবং আরও গভীর করতে সাহায্য করবে। জীবনের নানা চড়াই-উতরাই আর সংগ্রামের মাঝে কুরআন ও সুন্নাহর আলোকে আপনি শিখবেন—কীভাবে নিজের অন্তরকে প্রস্তুত করতে হয় এবং কীভাবে এক বুক বিশ্বাস আর ইখলাস নিয়ে আল্লাহর কাছে চাইতে হয়। আপনার দোয়ার উত্তর পাওয়ার যাত্রাপথ এবং মহান আল্লাহর সাথে এক গভীর ও বিশ্বাসপূর্ণ সম্পর্ক গড়ে তোলার সব রসদ আছে এই বইটিতে।
গভীরভাবে হৃদয়স্পর্শী এবং ঈমান জাগানিয়া ‘দ্য পাওয়ার অফ দোয়া’ বইটি তাদের জন্য, যারা নতুন করে ভাবতে চান, রবের সাথে নিজেদের কথোপকথনগুলো নতুন করে সাজাতে চান এবং পূর্ণ বিশ্বাস নিয়ে পথ চলতে চান—এটা মেনে নিয়ে যে, আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য যা পরিকল্পনা করে রেখেছেন, সেটাই নিখুঁত।

Reviews
Clear filtersThere are no reviews yet.