আলি মিয়া (এপ্রিল- ২০২৬)
20৳
- সম্পাদক: আহমাদ সাব্বির
- প্রকাশনী: ফাউন্টেন পাবলিকেশন্স
- পৃষ্ঠা: 48
- বিষয়: জীবন ও কর্ম
Out of stock
আধুনিক যুগে হযরত আবুল হাসান আলি নদবি বহ. এক ব্যতিক্রমী সংস্কারক। তাঁর সংস্কারচিন্তা কোনো দল, সংগঠন বা রাজনৈতিক আন্দোলনের মধ্যে আবদ্ধ ছিল না। বরং তিনি সমস্যার শিকড়ে হাত দেন- মুসলিম উম্মাহর চিন্তা, মানসিকতা ও আত্মিক দুর্বলতায়। তিনি উপলব্ধি করেন যে, পাশ্চাত্য সভ্যতার প্রকৃত বিজয় সামরিক বা অর্থনৈতিক নয়; বরং তা মুসলমানদের আত্মবিশ্বাস ও আত্মপরিচয়ের ওপর আঘাত হানার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। তাই এই ক্ষত নিরাময় না হলে বাহ্যিক কোনো সংস্কারই স্থায়ী ফল দিতে পারে না।
এই ‘আলিমিয়া’র মাধ্যমে প্রথিযশা আলেম ও চিন্তাবিদ হযরত আবুল হাসান আলি নদবি রহ.-কে কেন্দ্র করে যে চিন্তাচর্চা, দাওয়াতি দৃষ্টিভঙ্গি ও কর্মপদ্ধতির আলোচনা নতুন করে শুরু হবে, তা মুসলিম সমাজের আত্মিক ও বুদ্ধিবৃত্তিক পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমাদের বিশ্বাস, এই উদ্যোগ নদবি রহ.-এর ভারসাম্যপূর্ণ সংস্কারচিন্তাকে নতুন প্রজন্মের সামনে আরও স্পষ্ট ও জীবন্ত করে তুলবে এবং উম্মাহর চলমান সংকটে সঠিক দিকনির্দেশনা দিতে সহায়ক হবে।

Reviews
Clear filtersThere are no reviews yet.